ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর মাতুয়াইলে ৩ বাসে আগুন

রাজধানীর মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। এ সময় তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে আগুন কারা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


বাসে আগুন ধরিয়ে দেওয়ার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑